বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Title :
রামগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু কালিয়াকৈরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ রামগঞ্জে প্রশাসনের নাকের ডগায় সরকারি দিঘির পাড় দখল করে ভবন নির্মাণ! সৈয়দপুরের কামারপুকুর ইউপিতে ৭নং ওয়ার্ডে মেম্বার পদে লড়তে চান আশরাফুল আলম ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ ১৪ কোটি টাকার সার কালোবাজারে বিক্রি: শেরপুরে ১৪ ডিলারসহ ১৫ আসামি কারাগারে নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সুন্দরগঞ্জে উদ্ধার হলো আনসার-ভিডিপির ১২ শতক জমি, রোপণ করা হলো ফল ও বনজ চারা ঝিনাইদহে চাঞ্চল্যকর শিশু সাবা হত্যা মামলায় সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড সুন্দরগঞ্জে লোকালয়ে শিয়ালের কামড়ে আহত ৯, নমুনা পাঠানো হলো গবেষণাগারে

ইবিতে ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ Time View
84

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলমান আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২১ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের নির্দেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষریت এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন এবং সদস্য-সচিব হিসেবে রয়েছেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক রাজিবুল ইসলাম। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন— শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নেওয়াজ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

উল্লেখ্য, গত রবিবার (২০ সেপ্টেম্বর) উপাচার্যের উদ্বোধনের মধ্য দিয়ে ইবিতে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল। প্রতিযোগিতার দ্বিতীয় দিন সোমবার সকালে হিসাববিজ্ঞান ও ইনফরমেশন সিস্টেমস বিভাগ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের খেলা চলাকালে থ্রো-ইন নিয়ে খেলোয়াড়দের মাঝে বাকবিতণ্ডা বাধে। পরবর্তীতে গ্যালারি থেকে আসা উসকানিমূলক মন্তব্যের জেরে উভয় পক্ষের শিক্ষার্থীরা লাঠিসোটাসহ চেয়ার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন, এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন। একই দিন বিকেলে আরও একটি ম্যাচে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করায় সাময়িকভাবে টুর্নামেন্ট স্থগিত করা হয়। পুরো ঘটনার পেছনের কারণ উদঘাটন এবং দ্রুত সমাধানের লক্ষ্যে প্রশাসন এই তদন্ত কমিটি গঠন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com