বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Title :
রামগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু কালিয়াকৈরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ রামগঞ্জে প্রশাসনের নাকের ডগায় সরকারি দিঘির পাড় দখল করে ভবন নির্মাণ! সৈয়দপুরের কামারপুকুর ইউপিতে ৭নং ওয়ার্ডে মেম্বার পদে লড়তে চান আশরাফুল আলম ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ ১৪ কোটি টাকার সার কালোবাজারে বিক্রি: শেরপুরে ১৪ ডিলারসহ ১৫ আসামি কারাগারে নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সুন্দরগঞ্জে উদ্ধার হলো আনসার-ভিডিপির ১২ শতক জমি, রোপণ করা হলো ফল ও বনজ চারা ঝিনাইদহে চাঞ্চল্যকর শিশু সাবা হত্যা মামলায় সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড সুন্দরগঞ্জে লোকালয়ে শিয়ালের কামড়ে আহত ৯, নমুনা পাঠানো হলো গবেষণাগারে

গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের তাণ্ডব: নারী ও শিশুসহ আহত ৯

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View
12

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পৃথক দুটি গ্রামে হঠাৎ করেই শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। শিয়ালের অতর্কিত হামলায় নারী ও শিশুসহ মোট ৯ জন আহত হয়েছেন। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ি ও তালুক বেলকা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জিগাবাড়ি গ্রামের রাবেয়া বেগম (৩৮), তাঁর ছেলে রাকিবুল হাসান (১৩), এনামুল হক (২৬), আয়শা আক্তার (৩) এবং হাসান মিয়া (৭) রয়েছেন। এছাড়া তালুক বেলকা গ্রামের লিলি বেগম (৪০), সাদেক হোসেন (৭০), আফরুজা বেগম (৩৭) এবং শাওন মিয়া (৬) শিয়ালের কামড়ে আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বিভিন্ন সময়ে শিয়ালগুলো লোকালয়ে ঢুকে অতর্কিতভাবে নারী, শিশু ও বয়স্কদের ওপর চড়াও হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, শিয়ালের কামড়ে আহত ৯ জনকেই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে চারজনের আঘাত গুরুতর। আক্রান্ত সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি জলাতঙ্কের প্রতিষেধক টিকাও দেওয়া হয়েছে। বন্য প্রাণীর এই আক্রমণ থেকে বাঁচতে সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com