বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Title :
চুরির অপবাদে প্রথমে খুঁটিতে বেঁধে নির্যাতন পরে পিঠের ওপর ইটের ভার দিয়ে হত্যা! এ কেমন বিচার? সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন করলেন এমপি বিলকিস ইসলাম। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার ২ ফেসবুকে পেজের লাইক বাড়ানোর বিজ্ঞাপন আর দিতে পারবেন না কিশোর কুমারের গান গেয়ে নৈশভোজে চমক দিলেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী হাইসিকিউরিটি কারাগার ভেঙে পলাতক আসামি গ্রেফতার প্রতিদিন ৩০ মিনিট ওয়াশিং মেশিন চালালে মাসে বিদ্যুৎ বিল কত?

রামগঞ্জে বিএনপি নেতার গোয়ালঘর থেকে চুরি যাওয়া গরু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ Time View
70

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রায় এক সপ্তাহ আগে রাতের আঁধারে চুরি হওয়া একটি গরু স্থানীয় এক বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে গরুর সন্ধান না পেয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছিল গরিব পরিবারটির।

জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর রাতে উপজেলার ১০ নম্বর ভাটরা ইউনিয়নের নলচারা জোয়ার বাড়ির দরিদ্র নারী ফাতেমা বেগমের দুটি গরু চুরি হয়। এরপর থেকেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি।

অবশেষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের গোয়ালঘরে চুরি যাওয়া গরুটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গরুটিকে নিজেদের হেফাজতে নেয়। তবে এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মজুমদার জানিয়েছেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং দলের শৃঙ্খলা অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, এই চুরির সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঘটনার তদন্ত চলছে। গরুটি কীভাবে ওই নেতার গোয়ালঘরে পৌঁছাল এবং এর সাথে কারা জড়িত, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com