মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Title :
হালান্ডের গোল বাতিল করে দেওয়া উচিত ছিল, একদিন পর ক্ষমা চাইল রেফারিরা বৈশ্বিক র‍্যাংকিংয়ে যেতে শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে নাটরে ২৩ লাখ টাকার বিজ্ঞান ভবন ৮০ হাজারে বিক্রি: প্রধান শিক্ষক বরখাস্ত সাপ ডোবানো ‘স্নেক ওয়াইন’ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে কেন এত জনপ্রিয় অবসরের ইঙ্গিত দিয়ে স্মিথ বললেন, ‘জানি না অ্যাশেজে থাকব কি না’ পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ দিলো বিজেপি সরকার এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প রামগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড গুরুদাসপুর থানায় কিট প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী

গুরুদাসপুর থানায় কিট প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View
12

ইমাম হাছাইন পিন্টু নাটোর

নাটোরের গুরুদাসপুর থানায় পুলিশ সদস্যদের অংশগ্রহণে কিট প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী প্যারেড পরিদর্শন করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

রোববার আয়োজিত এই প্যারেড পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার পুলিশ সদস্যদের পোশাক-পরিচ্ছদ ও অন্যান্য সরঞ্জামের সঠিক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন। এছাড়া সরকারিভাবে প্রাপ্ত উপকরণসমূহ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের নির্দেশ দেন তিনি।

কিট প্যারেড শেষে গুরুদাসপুর থানা কম্পাউন্ডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত পুলিশ অফিসার ও ফোর্সের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং প্রস্তাবনা শুনে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন সার্কেল এএসপি।

এর পরপরই অনুষ্ঠিত হয় মাসিক অপরাধ পর্যালোচনা সভা। এতে গুরুদাসপুর থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মাদক উদ্ধার, চুরি-ডাকাতি রোধ, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং স্পর্শকাতর মামলার অগ্রগতি পর্যালোচনা করে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

উক্ত সভাগুলোতে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নানসহ থানার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com