সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Title :
অবসরের ইঙ্গিত দিয়ে স্মিথ বললেন, ‘জানি না অ্যাশেজে থাকব কি না’ পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ দিলো বিজেপি সরকার এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প রামগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড গুরুদাসপুর থানায় কিট প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ, ঘরোয়া আয়োজনে বেবি শাওয়ার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিলে যোগ দিয়ে আরও ৯ জন কারাগারে নিজের ১২ বছরের মেয়েকে ছয়মাস ধরে ধর্ষণ, বাবা আটক দুই মন্ত্রীর উপস্থিতিতে বিএনপির মতবিনিময় সভায় হাতাহাতি, আহত ৫

রামগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View
18

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রামগঞ্জ থানার পুলিশ আঙ্গারপাড়া ও শাহাপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে মো. শহিদুল ইসলামকে (৫০) ইয়াবাসহ এবং মোহাম্মদ জনিকে (২২) গাঁজাসহ আটক করা হয়।

গ্রেফতারকৃত শহিদুল ইসলাম রামগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব আঙ্গারপাড়া (রহমত উল্লা বেপারী বাড়ি) এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। অন্যদিকে, মো. জনি শাহাপুর কাজী বাড়ির বাসিন্দা।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক অপরাধের ভিত্তিতে রায় ঘোষণা করেন। তিনি শহিদুল ইসলামকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং মো. জনিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রামগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com