সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
Title :
মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ, ঘরোয়া আয়োজনে বেবি শাওয়ার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিলে যোগ দিয়ে আরও ৯ জন কারাগারে নিজের ১২ বছরের মেয়েকে ছয়মাস ধরে ধর্ষণ, বাবা আটক দুই মন্ত্রীর উপস্থিতিতে বিএনপির মতবিনিময় সভায় হাতাহাতি, আহত ৫ নামাজের ঘরে ঝুলছিল ব্যাংকারের মরদেহ, চিরকুটে ঋণ-বদলি-মামলার কথা পদ্মার চরে মানুষের জীবন ও সম্পদের সুরক্ষায় যৌথ অভিযান পরিচালনা করা হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যে ৪ কারণে ফ্যান ফুল স্পিডে চলেও বাতাস কম হয় ১০ হাজার টাকা ছিল ব্যাংকে, যেভাবে ৮০ কোটির মালিক হলেন আয়ুষ্মান অসহায় পরিবারের পাশে শেরপুরের দানবীর বিএনপি নেতা হযরত আলী সিংড়ায় প্রশাসনের அதிர অভিযানে তিনটি অবৈধ স্রোতিজাল উচ্ছেদ

পদ্মার চরে মানুষের জীবন ও সম্পদের সুরক্ষায় যৌথ অভিযান পরিচালনা করা হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View
9

ইমাম হাছাইন পিন্টু নাটোর

পদ্মার চরে বসবাসকারী মানুষের জীবন ও সম্পত্তির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। এই লক্ষ্য বাস্তবায়নে চর এলাকায় যৌথ বাহিনীর মাধ্যমে সমন্বিত অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

আজ নাটোরের লালপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কৃষি, মৎস্য ও পশুপালনের অপার সম্ভাবনাময় ক্ষেত্র হলো পদ্মার চর। এখানকার বাসিন্দাদের শান্তিপূর্ণ জীবনযাত্রা নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এছাড়া চরে অবৈধভাবে বালু উত্তোলন রোধে কঠোর প্রশাসনিক নজরদারি বজায় রাখা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানও বিবেচনাধীন রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। দেশের সার্বিক উন্নয়নে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে সারের চাহিদা ও সরবরাহের মধ্যে সুষম অবস্থা বিরাজ করছে। কৃত্রিম সংকট তৈরিকারক মজুদদারদের বিরুদ্ধে প্রশাসন ও কৃষি বিভাগের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। তাছাড়া, সরকারের দেওয়া সব সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।

লালপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোপ্র আবীর হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ব্যক্তিবর্গ। এর আগে প্রতিমন্ত্রী লালপুর উপজেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ওই কেন্দ্রের ও উপজেলা পরিষদের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। দুপুরে তিনি বাগাতিপাড়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার পাশাপাশি লালপুর, বাগাতিপাড়া ও বড়াইগ্রাম উপজেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com