বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

বিটিভির ডিজাইন শাখার প্রথম নারী পরিচালক হলেন নাটোরের রুনা লায়লা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View
15

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ডিজাইন বিভাগের প্রথম নারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন নাটোর শহরের কান্দিভিটুয়া নিবাসী বেগম রুনা লায়লা। বিটিভির দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো নারী এই গুরুত্বপূর্ণ বিভাগের নেতৃত্ব লাভ করলেন।

এর আগে তিনি বিটিভির প্রধান শিল্প নির্দেশকের দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও সৃজনশীলতার মূল্যায়নেই তাঁকে এই পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি নাটোরের কৃতিসন্তান আব্দুল মান্নানের কন্যা এবং তাঁর সফলতার পেছনে মা হাফিজা খাতুন ও খালা হাজেরা খাতুনের বিশেষ প্রেরণা ও অবদান রয়েছে বলে তিনি জানান।

রুনা লায়লা শিক্ষাজীবনে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নাটোর রানী ভবানী মহিলা কলেজ এবং নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে পড়াশোনা করেছেন।ৈশবে তিনি শিশু-কিশোর সংগঠন ‘চাঁদের হাট’-এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

বিটিভির ডিজাইন শাখার শীর্ষ পদে তাঁর এই নিয়োগের খবর এলাকায় পৌঁছানোর পর নাটোরের বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। নিজের এই নতুন দায়িত্ব যেন সফলভাবে সম্পন্ন করতে পারেন, সেজন্য তিনি দেশবাসীর পাশাপাশি নাটোরবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com