মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
Title :
ফুটপাতে হলুদ টাইলস বসানোর রহস্য জানেন? কটাক্ষের পরও গরুর মাংসকে প্রিয় বললেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী শাহরুখ খানের বাড়িতে জায়গা পাবেন ভক্তরাও অ্যাপল ওয়াচে নতুন হেলথ ফিচার, নজর রাখবে শরীর-ফিটনেসে ইবিতে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ-সহ ৮ দাবিতে শিবিরের সংবাদ সম্মেলন রামগঞ্জে বিএনপি নেতার গোয়ালঘর থেকে চুরি যাওয়া গরু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য নাটোরে উল্টে যাওয়া সিএনজি থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ নাটোরের গুরুদাসপুরে গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন গুরুদাসপুরে অভ্যন্তরীণ জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন সৈয়দপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও শিশু সন্তান ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নাটোরে উল্টে যাওয়া সিএনজি থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
2

ইমাম হাছাইন পিন্টু নাটোর

নাটোরের নলডাঙ্গায় একটি দুর্ঘটনা কবলিত অটোরিকশা (সিএনজি) থেকে প্রায় সাড়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই সিএনজির চালক পলাতক রয়েছে।

গত সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নলডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বুড়িরভাগ গ্রামে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. গালিব মোস্তফা (২৫), মো. নজরুল ইসলাম ভোলা (৪০), মো. শাহাদৎ হোসেন পিপল (৪৫) এবং মো. আরমান (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাতে বুড়িরভাগ এলাকায় একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে রাতে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, ওই সিএনজিতে প্লাস্টিকের বস্তায় ভরে বিপুল পরিমাণ গাঁজা পরিবহন করা হচ্ছিল। দুর্ঘটনার সময় গাঁজা বহনকারী আরমান আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। এছাড়া শাহাদতের সহায়তায় গালিব ও নজরুলের বাড়িতে গাঁজার বস্তাগুলো সরিয়ে লুকানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানা পুলিশের একটি দল অভিযুক্ত গালিব মোস্তফার বাড়িতে অভিযান চালিয়ে তার বাথরুমের ফলস ছাদ থেকে দুটি বস্তায় ১৯ কেজি ৭৭০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এরপর নজরুল ইসলামের বাড়ি থেকে আরও ১৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। সব মিলিয়ে মোট ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মালেক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। জব্দ করা হয়েছে অন্যান্য আলামতও।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং পলাতক সিএনজি চালককে আটকের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com