বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Title :
চুরির অপবাদে প্রথমে খুঁটিতে বেঁধে নির্যাতন পরে পিঠের ওপর ইটের ভার দিয়ে হত্যা! এ কেমন বিচার? সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন করলেন এমপি বিলকিস ইসলাম। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার ২ ফেসবুকে পেজের লাইক বাড়ানোর বিজ্ঞাপন আর দিতে পারবেন না কিশোর কুমারের গান গেয়ে নৈশভোজে চমক দিলেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী হাইসিকিউরিটি কারাগার ভেঙে পলাতক আসামি গ্রেফতার প্রতিদিন ৩০ মিনিট ওয়াশিং মেশিন চালালে মাসে বিদ্যুৎ বিল কত?

নাটোরের গুরুদাসপুরে গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View
13

ইমাম হাছাইন পিন্টু নাটোর

নাটোরের গুরুদাসপুর উপজেলায় খুবজীপুর বাজার থেকে বিয়াঘাট ইউপি অফিস পর্যন্ত (যোগেন্দ্রনগর ও খুবজীপুর জিপিএস-১ হয়ে) একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে সড়কটির ২০০০ থেকে ২৩৪০ মিটার অংশের উন্নয়ন কাজের উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, ঠিকাদার ছাবেন শাহ্, কালাকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম বিপ্লব, খুবজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোরাপ আলী সরকার, বিয়াঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম এবং খুবজীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রাজু আহমেদ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলজিইডির কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই সড়কটির নির্মাণকাজ শেষ হলে খুবজীপুর বাজার, যোগেন্দ্রনগরসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার ও উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। কাজটির উদ্বোধনে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি তারা দ্রুত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করার জোরালো দাবি জানিয়েছেন। এলজিইডির গুরুদাসপুর উপজেলা কার্যালয় এই উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com