মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

সিংড়ায় পুকুরে বিষ প্রয়োগ: ৫ লাখ টাকার টেংরা মাছ নিধনের অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View
1

ফয়সাল আহমেদ
সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় পূর্ব শত্রুতার জেরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ৫ থেকে ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মিজানুর রহমান নামের এক স্থানীয় মাছচাষি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনের যেকোনো সময় উপজেলার কান্তনগর বিল এলাকার তিন বিঘার একটি পুকুরে এই নাশকতার ঘটনা ঘটে। সন্ধ্যায় পুকুরে গিয়ে টেংরা মাছ মরে পানিতে ভেসে উঠতে দেখেন মাছচাষি মিজানুর রহমান।

ক্ষতিগ্রস্ত মিজানুর জানান, তার পুকুরে দেশি টেংরা মাছ চাষ করা হয়েছিল। যখন মাছগুলো বিক্রির উপযোগী হয়ে উঠছে, ঠিক সেই মুহূর্তে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলা হয়েছে। এতে তার প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে, পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন ও আশপাশের অন্যান্য মাছচাষিরাও এমন ন্যক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আকস্মিক এই লোকসানে মানসিকভাবে ভেঙে পড়েছেন ভুক্তভোগী মিজানুর রহমান।

তিনি আরও জানান, দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com