বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Title :
আমার সিদ্ধান্তেই বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি দল: আসিফ নজরুল তৈরি হচ্ছিল নকল বিদেশি সিগারেট, মেশিনসহ গ্রেফতার ৯ মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক কারাগার ছিল ঠিকানা, ৭ বছর বয়সে মুক্ত আকাশের নিচে মোবাশ্বেরা বেকারি পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত, ৭ দিনের মধ্যে প্রতিবেদন জানা গেলো পরবর্তী দুই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের হাজিদের কোনো কষ্ট-অবহেলা সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী ঢাবির জগন্নাথ হলের পাশে জোড়া ককটেল বিস্ফোরণ কেন মক্কায় নিরাপত্তা সতর্কতা জারির পর প্রত্যাহার করে নিলো সৌদি আরব

নাটরে ২৩ লাখ টাকার বিজ্ঞান ভবন ৮০ হাজারে বিক্রি: প্রধান শিক্ষক বরখাস্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View
32

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের গুরুদাসপুরে প্রায় ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি বিজ্ঞান ভবন বিনা নোটিশে মাত্র ৮০ থেকে ৯০ হাজার টাকায় বিক্রি করার অভিযোগে ধানুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটি এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রনি আহম্মেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর ৫৪ এবং ৬৩(ক) ধারা অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে।

বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী খোরাকি ভাতা পাবেন এবং তার স্থলাভিষিক্ত হয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাসান ইমাম প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

আদেশে আরও উল্লেখ করা হয়, ২০২০-২০২১ অর্থবছরে প্রায় ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিজ্ঞান ভবনটি প্রধান শিক্ষক দায়িত্বে থাকা অবস্থায় কোনো ধরনের নোটিশ ছাড়াই নামমাত্র মূল্যে বিক্রি করে দেন। বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হলে প্রতিবেদনে অভিযোগের সত্যতা মেলে। পরবর্তীতে কারণ দর্শানোর নোটিশের জবাবে প্রধান শিক্ষক নিজের দায় স্বীকার করেন।

এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের সত্যতা নিশ্চিত করে জানান যে, বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com