বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Title :
বাড়ির ছাদে সোলার স্থাপনে ৪৫ শতাংশ মুনাফার সুযোগ থাকবে: প্রধানমন্ত্রী শেরপুরে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে মুখরিত রাজপথ দক্ষিণ আফ্রিকার ব্পিক্ষে হৃদয়ের ইতিহাস গড়া ট্রিপল সেঞ্চুরি আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেফতার চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার কমিটি স্থগিত থাকায় শেরপুরে দুই ভাগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন অ্যাপলের টিম কুকের বিদায়, নতুন সিইও কে হলেন? আসিফ মাহমুদসহ চার জনের দুর্নী‌তি অনুসন্ধানে দুদক সিনেমা দেখতে নয়, ঘুমানোর জন্য হলে যাচ্ছে মানুষ! কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে নির্মাণকাজ বন্ধের নির্দেশ

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে নির্মাণকাজ বন্ধের নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View
17

কক্সবাজার সমুদ্রসৈকতের প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও বালিয়াড়ির সুরক্ষায় বড় ধরনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের বালিয়াড়িতে চলমান সব ধরনের নির্মাণকাজ আগামী আট সপ্তাহের জন্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভুঞার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ প্রদান করেন। আদালতের আগের নির্দেশনা অমান্য করে কক্সবাজার পৌরসভা বালিয়াড়ির ভেতর দিয়ে সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ২০১১ সালে আদালত কক্সবাজার সৈকতের প্রাকৃতিক বৈশিষ্ট্য ঠিক রাখতে সব ধরনের স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন, যার প্রেক্ষিতে একাধিকবার উচ্ছেদ অভিযানও পরিচালিত হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে পুনরায় নিয়ম বহির্ভূতভাবে সড়ক নির্মাণের প্রক্রিয়া শুরু হওয়ায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আদালতের দ্বারস্থ হয়। শুনানি শেষে আদালত সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারির পাশাপাশি আদালত অবমাননার মামলাটি আট সপ্তাহের জন্য মুলতবি রেখেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com