সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Title :
সাংবাদিকের বিরুদ্ধে এমপির স্ত্রীর মানহানি মামলা খারিজ লংমার্চে বাধা দিলে সরকারের প্রতি জনঅনাস্থা বাড়বে: পরওয়ার ছাত্রদল ও জাসাসের দুই নেতা হত্যায় ২৫ হাজার টাকা পুরস্কার পান দুই এএসআই মমতার ভাতিজা অভিষেকের বাড়িতে আগুন জ্বালিয়ে কী দেখল পুলিশ? জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: রিজভী দেশীয় শিল্প রক্ষায় শেরপুরে ট্যারিফ কমিশনের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান জুডিসিয়াল সার্ভিসের বেতন স্কেল কখন, জানালেন মন্ত্রিপরিষদ সচিব মাদকের সঙ্গে যে যুক্ত থাকবে তাকেই আইনের আওতায় আনা হবে অগ্রণী ব্যাংকে ৩ পরিচালক প্রত্যাহার, নিয়োগ পেলেন ৪ জন

জুডিসিয়াল সার্ভিসের বেতন স্কেল কখন, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫ Time View
15

বিচার বিভাগের কর্মকর্তাদের বেতন স্কেল নির্ধারণের বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, জুডিসিয়াল সার্ভিসের বেতন কাঠামো চূড়ান্ত করার জন্য একটি বিশেষ কমিটি কাজ করছে। ওই কমিটির দেওয়া সুপারিশ ও প্রতিবেদনের ওপর ভিত্তি করেই চূড়ান্ত বেতন স্কেল অনুমোদন করা হবে।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদনের পরই এ তথ্য জানানো হয়। সচিব জানান, নতুন এই বেতন স্কেল ২০২৬ সালের ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করা হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, পর্যায়ক্রমে এই স্কেল বাস্তবায়িত হলে বাজারে মূল্যস্ফীতির প্রভাব নিয়ন্ত্রণ করা সহজতর হবে।

সরকারের এই নতুন উদ্যোগের ফলে দেশের প্রায় ২৪ লাখ কর্মরত ও সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী আর্থিক সুবিধার আওতায় আসবেন। সরকারি কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধি ও জনবান্ধব প্রশাসন গঠনের লক্ষ্যে প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকার অতিরিক্ত বাজেট বরাদ্দ রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com