সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Title :
দেশীয় শিল্প রক্ষায় শেরপুরে ট্যারিফ কমিশনের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান জুডিসিয়াল সার্ভিসের বেতন স্কেল কখন, জানালেন মন্ত্রিপরিষদ সচিব মাদকের সঙ্গে যে যুক্ত থাকবে তাকেই আইনের আওতায় আনা হবে অগ্রণী ব্যাংকে ৩ পরিচালক প্রত্যাহার, নিয়োগ পেলেন ৪ জন বৃহত্তর ফরিদপুর হবে উন্নয়নের মডেল বিভাগ: হুইপ অপু বিপ্লব বড়ুয়া ও পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা সংসদে সরকারি ও বিরোধী দলের সমান অংশগ্রহণ চান শফিকুর রহমান নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন গাজীপুরে বন কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ নিয়ে জমি ফিরিয়ে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন: তদন্তে সত্যতা মেলেনি

বিপ্লব বড়ুয়া ও পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২ Time View
5

দুর্নীতি, ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং সাবেক প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব বিপ্লব বড়ুয়া ও তার পরিবারের তিন সদস্যের ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ প্রদান করেন।

অভিযুক্তদের তালিকায় বিপ্লব বড়ুয়া ছাড়াও রয়েছেন তার ভাই বিদ্যুৎ বড়ুয়া, স্ত্রী সোমা বড়ুয়া এবং ভাইয়ের স্ত্রী অগ্নি বড়ুয়া। দুদকের অনুসন্ধান টিমের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, অভিযুক্তরা বিপুল পরিমাণ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন। চলমান অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে এবং অভিযুক্তরা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন, তা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল। বর্তমানে তাদের ব্যাংক লেনদেনসহ বিভিন্ন আর্থিক কার্যক্রম খতিয়ে দেখছে দুদক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com