শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Title :
রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খাঁন মাদরাসা শিক্ষকদের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৩০ আগস্ট দুবাইয়ের যন্ত্রাংশে চট্টগ্রামে বানানো বিএমডব্লিউ গাড়ি জব্দ রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব-কমিটি পুনর্বহালে চট্টগ্রাম যুবদলের মিছিল শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি কুশসহ দুই ভারতীয় গ্রেফতার কক্সবাজারের ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ অর্থসংকটে থমকে যায় চিকিৎসক হওয়ার স্বপ্ন, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী হবু বরকে অশ্লীল ছবি না পাঠানোয় ভাঙলো বিয়ে, তরুণীর আত্মহত্যা নেপালে বন্যায় এখনো নিখোঁজ ১০০০, কোন দেশের কতজন? রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশে টিভির শিল্পী-কুশলীদের প্রতিবাদ

কক্সবাজারের ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১ Time View
4

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নতুন করে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসকসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করা হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ বৃহস্পতিবার ই-মেইল ও ডাকযোগে এই আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট নির্মাণ কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য যে, ২০১১ সালে হাইকোর্ট এক রায়ে কক্সবাজার সৈকতের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বালিয়াড়ির ওপর যেকোনো ধরনের স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করেছিলেন। এর আগে আদালতের নির্দেশে দুই দফায় সৈকতের অবৈধ স্থাপনা অপসারণ করা হলেও সম্প্রতি জাইকার অর্থায়নে পুনরায় স্থাপনা তৈরির কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসক এম এ মান্নান, প্রকল্প পরিচালক রাশিদুর রহমান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী এবং জাইকার প্রতিনিধি তাকাহাসকি জানকোকে বিবাদী করে পাঠানো এই নোটিশে আদালতের পূর্ববর্তী নির্দেশনার সরাসরি লঙ্ঘন হয়েছে বলে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com