বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Title :
শেরপুরে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, থামছে না চোরাচালান সিন্ডিকেট নাটোরে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবে ‘স্মার্ট সাহিত্য পাঠাগার’ উদ্বোধন ও দোয়া মাহফিল রামগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রবাসী যুবককে হত্যাচেষ্টার অভিযোগে মাহফুজ আটক ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে

ডনকে রিমান্ডে নিতে সিআইডির তিন যুক্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২১ Time View
27

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার রহস্য উন্মোচন, ঘটনার সাথে জড়িত অন্যান্যদের খুঁজে বের করা এবং ডনের বিদেশে পালানোর চেষ্টার পেছনের কারণ অনুসন্ধানের জন্য তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে জানিয়েছে তদন্ত সংস্থাটি। সিআইডির পরিদর্শক মো. মজিবুর রহমান এই রিমান্ডের আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আজ বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন।

সিআইডি সূত্রে জানা গেছে, ঘটনার প্রকৃত রহস্য এবং ডনের সংশ্লিষ্টতার ধরণ সম্পর্কে নিশ্চিত হতে তাকে হেফাজতে নেওয়া জরুরি। একইসাথে, তার সহযোগীদের অবস্থান শনাক্ত করা এবং বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি কার প্ররোচনায় দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন—সেই নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করাই সিআইডির অন্যতম লক্ষ্য। এর আগে গত ৯ আগস্ট বিমানবন্দর থেকে আটক হওয়ার পর থেকেই ডন কারাগারে রয়েছেন। ১৯৯৬ সালে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় দীর্ঘ আইনি লড়াই শেষে মামলাটি বর্তমানে হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তাধীন রয়েছে, যেখানে ডন অন্যতম অভিযুক্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com