বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Title :
শেরপুরে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, থামছে না চোরাচালান সিন্ডিকেট নাটোরে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবে ‘স্মার্ট সাহিত্য পাঠাগার’ উদ্বোধন ও দোয়া মাহফিল রামগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রবাসী যুবককে হত্যাচেষ্টার অভিযোগে মাহফুজ আটক ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে

উসকানি ও প্ররোচনার অভিযোগে শ্যামল দত্তসহ ৩ সাংবাদিক ট্রাইব্যুনালে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩৬ Time View
45

জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে উসকানি এবং প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু এবং ফারজানা রুপা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।

এর আগে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট ট্রাইব্যুনাল-২ তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছিলেন। মূলত জুলাই অভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নির্দিষ্ট কিছু সাংবাদিকের উসকানিমূলক মন্তব্য ও প্ররোচনা দেওয়ার বিষয়টি তদন্তে উঠে আসে। রাষ্ট্রপক্ষের দাবি, ওই সাংবাদিকদের উসকানিতেই শেখ হাসিনা আন্দোলনকারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন, যা পরবর্তীতে বড় ধরনের সহিংসতায় রূপ নেয়। বর্তমান বিভিন্ন মামলায় কারাগারে থাকা এই তিন সাংবাদিককে এই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনালে শুনানির প্রক্রিয়া শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com