মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Title :
হাইকোর্টে আগাম জামিন পেলেন এমপি গাজী নজরুল ইসলাম মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘মূল্যবান বন্ধু’ বললেন তারেক রহমান ১৯ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক, তবু পাস করেনি কেউ ধানমন্ডিতে উপড়ে পড়লো গাছ, দুমড়েমুচড়ে গেলো ৩ প্রাইভেটকার স্ত্রীসহ সৌরভ গাঙ্গুলিকে খুনের হুমকি দিয়ে বাড়িতে চিঠি ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন ‘শিক্ষক নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হয়নি’ দাবি মন্ত্রীর, নথিপত্রে ভিন্নকথা টেকনাফে ১৬ মামলার শীর্ষ সন্ত্রাসী নাহিদ অস্ত্র ও গুলিসহ গণধোলাইয়ের পর পুলিশের হাতে আটক গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনের বৈধতা নিয়ে রিট খারিজ ডিএমপির মতিঝিল বিভাগে অভিযান, একদিনেই গ্রেফতার ৮৫

গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনের বৈধতা নিয়ে রিট খারিজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১ Time View
3

গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের দাখিল করা দুটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা একটি রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। রিটকারীর পক্ষে আদালতে শুনানি পরিচালনা করেন আইনজীবী আজিজুর রহমান দুলু।

জানা গেছে, নওগাঁর বাসিন্দা নাজনীন পারভীন স্বপ্না এই রিটটি দায়ের করেছিলেন। এতে আইন ও বিচার বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবদের এবং গুম তদন্ত কমিশনের সভাপতিকে বিবাদী করা হয়েছিল। শুরুতে বিষয়টি অন্য একটি বেঞ্চে উঠলেও সংশ্লিষ্ট বিচারপতি শুনানিতে বিব্রতবোধ করায় তা প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরবর্তীতে প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বর্তমান বেঞ্চে প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com