সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Title :
বান্দরবানে অপরাধ দমন: মাদক, কিশোর গ্যাং ও অবৈধ গাড়ির বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান নাটোরে ৩ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের এক যুবক গ্রেপ্তার নাটোরের লালপুরে অসঙ্গতি পাওয়ায় বিএডিসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা নাটোরের গুরুদাসপুরে পুলিশের অভিযানে মা ও দুই ছেলে গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নাটোরে সিংড়ায় ঈদগাহ মাঠের বিরোধ নিয়ে মারামারি: ১০ জন গ্রেফতার গুরুদাসপুরে শালিসে ডেকে দুইজনকে কুপিয়ে জখমের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন দর্জির মেয়ের অভাবনীয় সাফল্য, ১৮তম বিজেএসে সিভিল জজ হলেন নাটোরের সালমা সিংড়ার ছাতারদিঘীতে মাদক নির্মূল ও কর্মসংস্থানের রূপরেখা দিলেন শামসুল আলম মামুন বিশ্ব পর্যটন দিবসে শেরপুরে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নারের শুভ উদ্বোধন শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযান: ৬ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ

শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৯ Time View
26

নিউজ ডেস্ক:

শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সি-এ অফিস বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির আয়োজিত জুলাই পথসভায় তিনি এ দাবি জানান। সভায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর দেওয়া বক্তব্য অনাকাঙ্ক্ষিত। তিনি এ বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

পথসভায় তিনি বিএনপিরও সমালোচনা করেন। তার অভিযোগ, দলটির নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে এসে ভারতের সঙ্গে সমন্বয় করেছে। তিনি শেখ হাসিনার শাসনামলে বগুড়ায় গুম ও হত্যার ঘটনার বিচার দাবি করেন।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। একই সঙ্গে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হলে সে বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না বলেও মন্তব্য করেন। এ সময় তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

সভায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমও। তিনি অভিযোগ করেন, বিভিন্ন গণমাধ্যমে বিএনপির প্রভাব বেড়েছে এবং এর মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে বয়ান প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

সারজিস আলম বলেন, সংস্কার বা গণভোট ছাড়া কোনো সরকার পূর্ণ বৈধতা পেতে পারে না। এ প্রসঙ্গে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়েও মন্তব্য করেন।

পুলিশ ও প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কোনো রাজনৈতিক পক্ষপাত থাকা উচিত নয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ঘটনাও তার বক্তব্যে উঠে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com