সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Title :
লালমনিরহাটে ট্রাকচাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৮ শেরপুরে বিপিএটিসির ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি কর্মশালা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলা: নথিতে অসঙ্গতি পাওয়ায় ওসি ও তদন্ত কর্মকর্তাকে আদালতের তলব ১০৬ বছর বয়সেও কর্মমুখর রামগঞ্জের বাদশা মিয়া, শুটকি বিক্রি করে হয়েছেন সমাজের অনুপ্রেরণা বান্দরবানে অপরাধ দমন: মাদক, কিশোর গ্যাং ও অবৈধ গাড়ির বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান নাটোরে ৩ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের এক যুবক গ্রেপ্তার নাটোরের লালপুরে অসঙ্গতি পাওয়ায় বিএডিসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা নাটোরের গুরুদাসপুরে পুলিশের অভিযানে মা ও দুই ছেলে গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নাটোরে সিংড়ায় ঈদগাহ মাঠের বিরোধ নিয়ে মারামারি: ১০ জন গ্রেফতার গুরুদাসপুরে শালিসে ডেকে দুইজনকে কুপিয়ে জখমের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

চিকিৎসা শেষে আবারও কারাগারে পাঠানো হলো দীপু মনিকে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৬ Time View
66

নিউজ ডেস্ক:
কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত জটিলতায় কারাগারে অসুস্থ হয়ে পড়েন সাবেক মন্ত্রী দীপু মনি (৬৪)। প্রথমে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে পুনরায় তাকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়েন দীপু মনি। পরে সকাল সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সকাল সাড়ে ১০টার দিকে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

এর আগে দীপু মনিকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলুল হক জানান, কারাগারে দীপু মনির শারীরিক অবস্থার অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর আওয়ামী লীগ এবং দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনেক নেতা আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সাবেক মন্ত্রী ডা. দীপু মনিও রয়েছেন। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com