সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Title :
লালমনিরহাটে ট্রাকচাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৮ শেরপুরে বিপিএটিসির ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি কর্মশালা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলা: নথিতে অসঙ্গতি পাওয়ায় ওসি ও তদন্ত কর্মকর্তাকে আদালতের তলব ১০৬ বছর বয়সেও কর্মমুখর রামগঞ্জের বাদশা মিয়া, শুটকি বিক্রি করে হয়েছেন সমাজের অনুপ্রেরণা বান্দরবানে অপরাধ দমন: মাদক, কিশোর গ্যাং ও অবৈধ গাড়ির বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান নাটোরে ৩ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের এক যুবক গ্রেপ্তার নাটোরের লালপুরে অসঙ্গতি পাওয়ায় বিএডিসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা নাটোরের গুরুদাসপুরে পুলিশের অভিযানে মা ও দুই ছেলে গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নাটোরে সিংড়ায় ঈদগাহ মাঠের বিরোধ নিয়ে মারামারি: ১০ জন গ্রেফতার গুরুদাসপুরে শালিসে ডেকে দুইজনকে কুপিয়ে জখমের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

এনসিপি জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে: সেঁজুতি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪২ Time View
61

নিউজ ডেস্ক:
এনসিপির অঙ্গসংগঠন যুব শক্তির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক সেঁজুতি হোসাইন বলেছেন, ‘এনসিপিতে অভিজ্ঞতার অভাব রয়েছে। এ কারণে তারা অনেক ভুলভাল ডিসিশন নিয়েছে। জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে।’

বিএনপিতে যোগ দেওয়ার পর শনিবার (২৭ জুন) একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সেঁজুতি হোসাইন বলেন, ‘আমি বিএনপিতে এসেছি কোনো পদ-পদবির লোভে নয়। জনগণের জন্য কাজ করতে বিএনপিতে যোগ দিয়েছি।

আমি গণতন্ত্রে বিশ্বাসী, ভোটাধিকারে বিশ্বাসী। এলাকার সমস্য সমাধানের জন্য আমার যতটুকু করা দরকার চেষ্টা করে যাব। সবসময় সাধারণ মানুষের পাশে থাকব।’
তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থান হয়েছে দুই বছর।

সেই জুলাই থেকে বৈষম্যবিরোধী আন্দোলন ও পরে নাগরিক কমিটির ব্যানারে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেই। মানুষকে আমাদের সঙ্গে আসার কথা বললে তারা জানতে চাইত নাগরিক কমিটি কী? তারা চিনত না জানত না। যদিও বছরখানেক হলো এনসিপি দল হিসেবে নিবন্ধিত হয়েছে।’

এ নেত্রী বলেন, ‘নিজের পরিবারকে দূরে ঠেলে, পকেটের টাকা খরচ করে, সময় দিয়ে এনসিপিকে দাঁড় করিয়েছি। একটা দল হিসেবে পরিচয় দিয়েছি। আমরা যারা সময় দিয়েছি, বিশেষ করে ঢাকা উত্তর জেলায় নাগরিক পার্টি তাদের ব্যাপকভাবে হতাশ করেছে।’

তিনি অভিযোগ করেন, ‘তারা একেকজন নেতৃবৃন্দকে ধরে এনে কার বিনিময়ে নমিনেশন দিয়েছে। এখানে দিলশানা পারুল নামে একজনকে নমিনেশন দেওয়া হয়েছে। তাকে কউ চেনেই না। জামায়াতের সঙ্গে জোট হওয়ার কারণে তিনি কিছু ভোট পেয়েছেন আর তিনি আমার বিরুদ্ধে কথা বলেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com