মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Title :
রামগঞ্জকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে চাই: এমপি শাহাদাত হোসেন সেলিম সৈয়দপুরে বিশেষ অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২ সৈয়দপুরে ঘুষ না পেয়ে ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে সাজানো মামলায় জেলে পাঠানোর অভিযোগ সুন্দরগঞ্জে শিক্ষক সংকটে স্থবির চর ভাটি বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান নাটোরে সোনালী ব্যাংকের ৫ প্রিন্সিপাল অফিসার বরখাস্ত, অর্থ আত্মসাৎ ও ঋণ জালিয়াতির অভিযোগ রামগঞ্জে দেড় যুগেরও বেশি সময় ধরে বেহাল ওয়াপদা সড়ক, চরম ভোগান্তিতে লক্ষ্মীপুরবাসী সৈয়দপুর বিএনপি নেতা কামরুজ্জামান মাস্টার মারা গেছেন দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে শ্রমিক দলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ বান্দরবানে বাসা থেকে চার বছরের শিশুর রহস্যজনক মরদেহ উদ্ধার রামগঞ্জ বাইপাস সড়কের বেহাল দশা: চরম ভোগান্তিতে এলাকাবাসী

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩১ Time View
46

নিউজ ডেস্ক:

দেশের উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ে নতুন একটি সেনানিবাস (ক্যান্টনমেন্ট) স্থাপনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এই দাবি তুলে ধরেন।

গত বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি সংক্ষিপ্ত পোস্ট দেন সারজিস। ওই পোস্টে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই।’ ভূ-রাজনৈতিক অবস্থান ও নিরাপত্তাজনিত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলার জন্য করা তার এই দাবিটি দ্রুতই নেটিজেনদের নজর কাড়ে।

সারজিস আলমের ওই পোস্টের মন্তব্যের ঘরে সাধারণ ব্যবহারকারীদের ব্যাপক ইতিবাচক সাড়া ও সমর্থন দেখতে পাওয়া যায়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এমন উদ্যোগের পক্ষে মত দিয়েছেন অনেকেই। ওই পোস্টে মন্তব্য করতে গিয়ে রবিউল ইসলাম পুলক নামের এক ব্যক্তি লেখেন, ‘গুড আইডিয়া সারজিস। দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে এর বিকল্প নাই।’ মুনতাসির ই জান্নাত নামের আরেক ব্যবহারকারী দাবির সঙ্গে একমত পোষণ করে লেখেন, ‘দারুণ একটা সিদ্ধান্ত হবে যদি নেওয়া হয়। আমাদের এখানে ক্যান্টনমেন্ট খুবই জরুরি।’

একইভাবে ইতিবাচক মনোভাব প্রকাশ করে ইয়াসিন এইচ শিকদার নামের এক নেটিজেন মন্তব্য করেন, ‘বিরোধিতা না করে সহযোগিতা করে পাশে থেকো, সব হয়ে যাবে ইনশাআল্লাহ।’ এছাড়া মুক্তা খাতুন নামের অপর এক ফেসবুক ব্যবহারকারীও বিষয়টির প্রয়োজনীয়তা উল্লেখ করে মন্তব্য করেছেন।

সারজিস আলমের এই পোস্টের পর থেকে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার ও সার্বিক সুরক্ষায় সেখানে নতুন সেনানিবাসের প্রয়োজনীয়তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com