বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Title :
ইরান চুক্তির নথি দেখতে চেয়েছিল ইসরায়েল, প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে বিভ্রান্তি ছড়াতেই ফ্যামিলি কার্ডের টাকা নিয়ে প্রশ্ন: প্রধানমন্ত্রী হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর এস আলমের বৈশ্বিক সাম্রাজ্যে তদন্ত জোরদার, নজরে এবার মালয়েশিয়ার দুই বিলাসবহুল হোটেল প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে কাতার বিশ্বকাপের ফাইনালের সেই রেফারি বিশ্বকাপে রেফারিরা কত টাকা আয় করেন? ফ্রান্স ও সেনেগালের চূড়ান্ত একাদশে থাকছেন যারা

মাজারে হামলার দায় জামায়াতের ওপর চাপানোর অপচেষ্টা চলছে: সেলিম উদ্দিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৬ Time View
23

দেশে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মাজারে হামলা চালাচ্ছে; তার দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর চাপানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী শান্তি, সম্প্রীতি ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

সোমবার (১৫ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আহত মিরপুর মাজার মসজিদের খতিব আব্দুল মোমেনকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটানো হচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এরপর সেলিম উদ্দিন মিরপুর-১৩ এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল হান্নানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।

তিনি অবিলম্বে সকল গণহত্যার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com