মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Title :
রামগঞ্জকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে চাই: এমপি শাহাদাত হোসেন সেলিম সৈয়দপুরে বিশেষ অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২ সৈয়দপুরে ঘুষ না পেয়ে ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে সাজানো মামলায় জেলে পাঠানোর অভিযোগ সুন্দরগঞ্জে শিক্ষক সংকটে স্থবির চর ভাটি বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান নাটোরে সোনালী ব্যাংকের ৫ প্রিন্সিপাল অফিসার বরখাস্ত, অর্থ আত্মসাৎ ও ঋণ জালিয়াতির অভিযোগ রামগঞ্জে দেড় যুগেরও বেশি সময় ধরে বেহাল ওয়াপদা সড়ক, চরম ভোগান্তিতে লক্ষ্মীপুরবাসী সৈয়দপুর বিএনপি নেতা কামরুজ্জামান মাস্টার মারা গেছেন দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে শ্রমিক দলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ বান্দরবানে বাসা থেকে চার বছরের শিশুর রহস্যজনক মরদেহ উদ্ধার রামগঞ্জ বাইপাস সড়কের বেহাল দশা: চরম ভোগান্তিতে এলাকাবাসী

‘গত ১৭ বছরে দিল্লির গোলামি আপনারা কম করেননি’: বিএনপির উদ্দেশে ব্যারিস্টার ফুয়াদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪৭ Time View
70

নিউজ ডেস্ক:
বিএনপিকে উদ্দেশ করে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, গত ১৭ বছরে দিল্লির গোলামি আপনারা কম করেননি। আপনাদের মন্ত্রী-নেতারা অমিত শাহের পায়ে অর্ঘ্য দিয়ে এসেছেন, মাথানত করে সেজদা করে এসেছেন। তারপরও দিল্লি আপনাদের বিশ্বাস করেনি। অতীত থেকে যদি শিক্ষা না নেন, তাহলে বুঝতে হবে আপনারা বদলাননি।

শনিবার (১৩ জুন) বিকেলে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১১ দলীয় জোটের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

ফুয়াদ বলেন, ২০ বছর ক্ষমতার বাইরে থাকার পর আমাদের ধারণা হয়েছিল, প্রধানমন্ত্রী ও বিএনপির মন্ত্রীদের নিয়ে যে সরকার গঠিত হয়েছে, তারা তাদের অতীত ভোগান্তি থেকে শিক্ষা নেবেন বা নিয়েছেন। কেন তারা এত দীর্ঘ সময় ক্ষমতায় আসতে পারেননি, কী কী কারণে গত ২০ বছর স্বাধীনতা-সার্বভৌমত্ব হারিয়ে দেশ প্রায় একটি ভ্যাসাল স্টেটে পরিণত হয়েছিল, এবং কী কারণে বাংলাদেশের জনগণ গত ১৭ বছর আপনাদের নেতৃত্বে আন্দোলনে অংশগ্রহণ করেনি—এসব বিষয় তারা উপলব্ধি করেছেন বলে আমাদের ধারণা ছিল।

‘আমরা ধারণা করেছিলাম, আপনাদের ফোনের অ্যান্ড্রয়েড ও আইফোনের আইওএস যেমন আপডেট হয়েছে, তেমনি আপনাদের চিন্তাভাবনাও আপডেট হয়েছে। কিন্তু আপনাদের মন্ত্রীদের বক্তব্য ও কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, ২০০৬ সালে কম্পিউটার বন্ধ করে গ্যারেজে রেখে গিয়েছিলেন; সেই কম্পিউটারে এত বেশি ধুলাবালি জমেছে যে, এখন আর মুছেও সেটিকে সংশোধন করা যাচ্ছে না’, বলেন ফুয়াদ।

তিনি বলেন, বাংলাদেশ বদলে গেছে, কিন্তু আপনাদের স্বভাব বদলায়নি। আওয়ামী লীগেরও ১৭ বছরে লেজ সোজা হয়নি। আমরা জানি কীভাবে সেই লেজ সোজা করতে হয়। বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক ও সংসদীয় রাজনীতির বাইরে যেতে বাধ্য করবেন না। এটি সরকারের জন্যও ভালো হবে না, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্যও কল্যাণকর হবে না।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ রাজনৈতিক দলের নেতারা উপস্থিত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com