মোঃ মাইনুল হক (নীলফামারী)
নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ ডা. শামসুল হক সড়কের সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে রকি (৩৫) নামে এক ব্যক্তির দোকানঘর থেকে ৩৯ বোতল কেএসএফ মাদক সিরাপসহ তাকে গ্রেপ্তার করেছে।
এরআগে রেললাইনের ধার থেকে ২৫ বছরের এক যুবককে মাদক সেবনের সময় গ্রেপ্তার করা হয়। সূত্র জানায়, গ্রেপ্তারকৃত রকি চিহিৃত একজন মাদক ব্যবসায়ী। তার বাড়ি সৈয়দপুর শহরের পুরাতন মুন্সিপাড়ায়। একাধিকবার মাদক মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে থাকার পর ফিরে আসলেও রকি তার এ কারবার ছাড়েনি।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি’) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স ভুমিকার অংশ হিসাবে এ অভিযান পরিচালিত হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার খবর জানা যায়নি।