বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Title :
হাসান-খালেদ মিলে শিকার করলেন ডার্বিশায়ারের ৭ উইকেট সরকারি চাকুরীতে ভাইবা নম্বর বৃদ্ধির প্রতিবাদে গভীর রাতে বিক্ষোভ মিছিল ইবিতে বেনজীরকে ফেরাতে কী ব্যবস্থা, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ তদন্তে ধীরগতি, জাবিতে ৯ মাস ধরে ঝুলে আছে চ্যান্সেলর কাপ ফাইনাল কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গুরুদাসপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত: জনবান্ধব পুলিশিংয়ের অঙ্গীকার এসপি শরিফুল হকের নাটোরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার চেষ্টা, দুই ছেলে ও পুত্রবধূসহ গ্রেপ্তার ৪ সিংড়ায় নির্বাচন নিয়ে উত্তাপ: চামারীর প্রার্থীদের নিয়ে স্মার্ট প্রেস ক্লাবের ‘আলাপন’ সিংড়ায় বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক নাটোরে সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বাল্যবিবাহ ও মাদক রোধে শেরপুরে চালু হলো বিশেষ ডিজিটাল অ্যাপ ‘অরুণিমা’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View
30

সুলতান আহমেদ, শেরপুর জেলা

সামাজিক ব্যাধি বাল্যবিবাহ রোধের পাশাপাশি মাদক ও সীমান্ত চোরাচালান দমনে শেরপুর জেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি ‘ডিজিটাল চাইল্ড প্রটেকশন ও আর্লি ইন্টারভেনশন প্ল্যাটফর্ম’ নামের বিশেষ এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘অরুণিমা’

গত ৭ সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক এই প্রযুক্তিভিত্তিক অ্যাপটির উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এবং শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন:
‘অরুণিমা’ অ্যাপটির সবচেয়ে বড় নিরাপত্তা বৈশিষ্ট্য হলো গোপনীয়তা রক্ষা। জেলার যেকেউ এখন থেকে বাল্যবিবাহ, মাদকের আড্ডা কিংবা চোরাচালানের মতো অপরাধের তথ্য মুহূর্তেই জেলা ও পুলিশ প্রশাসনের কাছে পৌঁছে দিতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এর ফলে সাধারণ মানুষ কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে পারবেন।

সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব:
জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। সবার প্রত্যাশা, এই অ্যাপের সঠিক ব্যবহারে শেরপুর থেকে বাল্যবিবাহ ও শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমার পাশাপাশি তরুণ সমাজ মাদক ও চোরাচালানের কবল থেকে রক্ষা পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পাওয়া এক শিক্ষার্থীসহ কয়েকজন প্রতিনিধি তাদের অনুভূতি প্রকাশ করেন। প্রধান অতিথি বিভাগীয় কমিশনার এ সময় বাল্যবিবাহ ও শিক্ষার্থী ঝরে পড়া রোধে বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা দেন এবং একটি অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com