বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Title :
হাসান-খালেদ মিলে শিকার করলেন ডার্বিশায়ারের ৭ উইকেট সরকারি চাকুরীতে ভাইবা নম্বর বৃদ্ধির প্রতিবাদে গভীর রাতে বিক্ষোভ মিছিল ইবিতে বেনজীরকে ফেরাতে কী ব্যবস্থা, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ তদন্তে ধীরগতি, জাবিতে ৯ মাস ধরে ঝুলে আছে চ্যান্সেলর কাপ ফাইনাল কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গুরুদাসপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত: জনবান্ধব পুলিশিংয়ের অঙ্গীকার এসপি শরিফুল হকের নাটোরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার চেষ্টা, দুই ছেলে ও পুত্রবধূসহ গ্রেপ্তার ৪ সিংড়ায় নির্বাচন নিয়ে উত্তাপ: চামারীর প্রার্থীদের নিয়ে স্মার্ট প্রেস ক্লাবের ‘আলাপন’ সিংড়ায় বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক নাটোরে সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View
10

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ভারতীয় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার কুড়ারপাড় এলাকার এলটিবি ইটভাটা সংলগ্ন একটি নির্জন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. শামীম মিয়া (৩২) এবং একই এলাকার আজিম উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, ওই দুই ব্যক্তি মাদক কেনাবেচা ও সেবনের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় স্থানীয় সচেতন নাগরিক ও মাদক নির্মূল কমিটির সহায়তায় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানের একপর্যায়ে শামীম মিয়া এক স্থানীয় ব্যক্তিকে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পলায়নকালে পায়ে আঘাত পান। পরবর্তীতে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেনামে চিকিৎসা নেওয়ার সময় তাকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও উপপরিদর্শক (এসআই) আল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, আটককৃতরা পরিবহন শ্রমিকের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। সোনাহাট স্থলবন্দরকেন্দ্রিক মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com