বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
Title :
পোশাক শ্রমিকদের আন্দোলনে ইবি ছাত্র ইউনিয়নের সংহতি ও পুলিশি হামলার নিন্দা সৈয়দপুরে প্রভাবশালী ২ ব্যক্তির বিরুদ্ধে শতবর্ষী ডাস্টবিন ভাঙার অভিযোগ, শতাধিক পরিবার চরম ভোগান্তিতে বান্দরবানে বেতছড়া বাজার যুব সংঘকে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী প্রদান নাটোরে বিশেষ অভিযান: ২৩ কিশোর গ্যাং সদস্য আটক সৈয়দপুরে প্রথম চাষ হলো পুষ্টিসমৃদ্ধ ভিয়েতনামী ‘ব্ল্যাক রাইস’, দেখতে ভিড় সৈয়দপুর জেলা বিএনপি সভাপতির ছবি ও নাম ব্যবহার করে অপপ্রচারের তীব্র নিন্দা রামগঞ্জে রেস্টহাউস ম্যানেজারের গলায় অস্ত্র ঠেকিয়ে ৭০ হাজার টাকা লুট, থানায় অভিযোগ নাটোরে এইচএসসিতে শতভাগ ফেল করা ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শোকজ রামগঞ্জে ১৮৩ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী রুবেল আটক সংগলশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউর রহমানের ভোট ও দোয়া প্রার্থনা

সুন্দরগঞ্জে বামনডাঙ্গায় নদীভাঙন রোধে জিওব্যাগ প্রকল্প পরিদর্শন করলেন এমপি মাজেদুর রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩৭ Time View
44

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগীরি এলাকায় তিস্তা নদীর ভাঙন রোধে চলমান জিওব্যাগ ডাম্পিং কাজ সরেজমিন পরিদর্শন করেছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান।

বুধবার (৭ অক্টোবর) সকালে তিনি সাতগীরি এলাকায় জিওব্যাগ স্থাপনের অগ্রগতির খোঁজখবর নেন। পরিদর্শনের ধারাবাহিকতায় তিনি বামনডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকার ড্রেনেজ ব্যবস্থা সংস্কার কাজ, গ্রামীণ সড়ক, স্থানীয় মসজিদ ও কবরস্থানও ঘুরে দেখেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা সেক্রেটারি মো. সামিউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন আমীর ও জামায়াত মনোনীত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. শফিকুল ইসলাম শামীম, এনসিপির আহ্বায়ক মো. লুৎফর রহমান বকশী, যুব বিভাগের সভাপতি মো. আব্দুর রাজ্জাকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে স্থানীয় এলাকাবাসী নদীভাঙনের তীব্রতা, বেহাল যোগাযোগ ব্যবস্থা এবং জলাবদ্ধতাসহ বিভিন্ন জনদুর্ভোগের কথা তুলে ধরেন। সংসদ সদস্য তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com