রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Title :
জেন-জিদের উদ্দেশে যে কড়া বার্তা দিলেন অজিত ডোভাল পতিত ফ্যাসিস্টদের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: মন্ত্রী লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি সাশ্রয়ী ও নিরাপদ হজ নিশ্চিত করতে কাজ করছে সরকার : বিমানমন্ত্রী রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব তারেক রহমানের আপনাদের তাড়াতে ১৫ বছর লাগবে না, সরকারকে এটিএম মাসুমের হুঁশিয়ারি দুই দেশের কোনো বিষয় হলে সরকারের সঙ্গে আলোচনা হওয়া উচিত: জামায়াত আমির জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ: মনোহরদীতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, অভিযুক্ত আ. লীগ নেতা ও তার ছেলে

সালমান শাহ হত্যা মামলা: ২৩ জুন তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৪৭ Time View
69

ঢাকার আদালত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জুন নতুন তারিখ নির্ধারণ করেছেন।

বৃহস্পতিবার নির্ধারিত দিনে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত এ আদেশ দেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ দিন ধার্য করেন। মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুল ইসলাম খন্দকার এদিনও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেননি। এ নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় সপ্তমবারের মতো বাড়ানো হলো।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী উপপরিদর্শক মো. রেজাউল বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন। আদালত মামলার এজাহার গ্রহণ করে ৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আবদুস ছাত্তার, সাজু এবং রেজভী আহমেদ ওরফে ফরহাদ।

মামলার এজাহার অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এজাহারে উল্লেখ করা হয়, তাঁর গলায় দড়ির দাগ এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com