বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
Title :
আরও ১২ জেলায় চালু হলো ই-বেইলবন্ড ব্যবস্থা সাভারে বোমা আতঙ্ক: উগ্রবাদীদের আনাগোনা ফিরছে? কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০৫ পিস ইয়াবাসহ ‘ট্যাবলেট শহিদুল’ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে কোনো অগ্রগতি হয়নি: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রতিনিধিদলের বৈঠক সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া নিয়ে নির্দেশনা চান চিফ প্রসিকিউটর লোডশেডিং নিয়ে মন্ত্রীর স্পষ্ট বক্তব্য দাবি ছাত্রদল নেতার পাহাড়ে তিন রুট দিয়ে অস্ত্র ঢুকছে: নুর বিএনপি প্রতিটি ক্ষেত্রেই আওয়ামী লীগকে অনুসরণ করছে: নুরুন্নিসা সিদ্দিকা ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ

সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া নিয়ে নির্দেশনা চান চিফ প্রসিকিউটর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আসামিদের বাজেয়াপ্ত করা সম্পত্তি কীভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা চেয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ওবায়দুল কাদেরসহ সাত আসামির সর্বোচ্চ শাস্তির আবেদনের পাশাপাশি তাদের সম্পদ বাজেয়াপ্তের প্রক্রিয়া স্পষ্ট করার এই আরজি জানানো হয়।

ট্রাইব্যুনাল-২-এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই প্রক্রিয়া কার্যকর করতে প্রয়োজনীয় আইনি উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, বর্তমান ট্রাইব্যুনাল আইনে সম্পত্তি বাজেয়াপ্তের বিধান থাকলেও তা বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট কার্যপ্রণালী বা রুলস অব প্রসিডিউরস নেই। ফলে পূর্ববর্তী রায়গুলোতে দণ্ডিতদের সম্পদ বাজেয়াপ্তের আদেশ কার্যকর করা সম্ভব হয়নি।

এই জটিলতা নিরসনে ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৩৭৬ ধারা অথবা প্রচলিত আইনি কাঠামো অনুসরণ করার বিষয়ে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে। ট্রাইব্যুনাল বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনি সংশোধনী ও কার্যকর প্রক্রিয়া নির্ধারণের জন্য চিফ প্রসিকিউটরের কার্যালয়কে যথাযথ উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com