বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
Title :
পোশাক শ্রমিকদের আন্দোলনে ইবি ছাত্র ইউনিয়নের সংহতি ও পুলিশি হামলার নিন্দা সৈয়দপুরে প্রভাবশালী ২ ব্যক্তির বিরুদ্ধে শতবর্ষী ডাস্টবিন ভাঙার অভিযোগ, শতাধিক পরিবার চরম ভোগান্তিতে বান্দরবানে বেতছড়া বাজার যুব সংঘকে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী প্রদান নাটোরে বিশেষ অভিযান: ২৩ কিশোর গ্যাং সদস্য আটক সৈয়দপুরে প্রথম চাষ হলো পুষ্টিসমৃদ্ধ ভিয়েতনামী ‘ব্ল্যাক রাইস’, দেখতে ভিড় সৈয়দপুর জেলা বিএনপি সভাপতির ছবি ও নাম ব্যবহার করে অপপ্রচারের তীব্র নিন্দা রামগঞ্জে রেস্টহাউস ম্যানেজারের গলায় অস্ত্র ঠেকিয়ে ৭০ হাজার টাকা লুট, থানায় অভিযোগ নাটোরে এইচএসসিতে শতভাগ ফেল করা ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শোকজ রামগঞ্জে ১৮৩ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী রুবেল আটক সংগলশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউর রহমানের ভোট ও দোয়া প্রার্থনা

শেরপুর জেলা পরিষদ প্রশাসক মামুনুর রশিদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৬৭ Time View
92

সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা

শেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশের সফল ওপেন হার্ট সার্জারি শেষে দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনায় একটি বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

সম্প্রতি শহরের খরমপুর এলাকায় ৫ নম্বর ওয়ার্ড বিএনপি এবং শ্রমিক দলের যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সাইফুল ইসলাম স্বপন।

দোয়া মাহফিলে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন শহর বিএনপির আহ্বায়ক ও পিপি এডভোকেট আব্দুল মান্নান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শ্রমিক দল সভাপতি শওকত হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, শহর বিএনপির সদস্য সচিব আবু জাফর, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মুজিব এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি, শ্রমিক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেন। এ সময় অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশের পূর্ণ সুস্থতা ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com