রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন আসামির বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এই অভিযোগপত্র দাখিল করেছিলেন। অভিযুক্তদের তালিকায় শেখ হাসিনা ছাড়াও তৎকালীন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, শীর্ষ পুলিশ কর্মকর্তা, সাবেক সেনাপ্রধান এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com