মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
Reporter Name
Update Time :
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
১১
Time View
মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগে মারা গেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। স্বামীর মৃত্যুতে শেষ বিদায় জানাতে ও জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছেন ডা. দীপু মনি। বুধবার দুপুরে তার আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম ও পরিবারের সদস্যরা মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এই আবেদনপত্র জমা দেন।কারা কর্তৃপক্ষের তথ্যমতে, আবেদনটি বর্তমানে জেলা প্রশাসনের বিবেচনাধীন রয়েছে। যথাযথ প্রক্রিয়ায় অনুমোদনের পরই তার মুক্তি সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এর আগে বুধবার দুপুরে কারাগারের ভেতরে মেয়ের সঙ্গে দেখা করে মুক্তি আবেদনের বিষয়ে প্রয়োজনীয় আলোচনা ও পরামর্শ করেন ডা. দীপু মনি। মানবিক বিবেচনায় করা এই আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের সিদ্ধান্তের...
14
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগে মারা গেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। স্বামীর মৃত্যুতে শেষ বিদায় জানাতে ও জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছেন ডা. দীপু মনি। বুধবার দুপুরে তার আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম ও পরিবারের সদস্যরা মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এই আবেদনপত্র জমা দেন।
কারা কর্তৃপক্ষের তথ্যমতে, আবেদনটি বর্তমানে জেলা প্রশাসনের বিবেচনাধীন রয়েছে। যথাযথ প্রক্রিয়ায় অনুমোদনের পরই তার মুক্তি সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এর আগে বুধবার দুপুরে কারাগারের ভেতরে মেয়ের সঙ্গে দেখা করে মুক্তি আবেদনের বিষয়ে প্রয়োজনীয় আলোচনা ও পরামর্শ করেন ডা. দীপু মনি। মানবিক বিবেচনায় করা এই আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তার পরিবার।