রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস লেনদেন বাড়াতে র‌্যালি ও আলোচনা সভা তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করলো ঢাকা সৈয়দপুর উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা সভাপতি সুমন সম্পাদক নাঈম ফ্যাসিস্ট সরকার বিদ্যুতে চুরির ভাণ্ডার তৈরি করেছিল উন্নয়ন ও রাষ্ট্র সংস্কারে বাধা দিলে রুখে দাঁড়াতে হবে নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ, পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর মির্জা ফখরুল ও অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

মালিবাগ ট্র্যাজেডির ২৪ বছরেও বিচার হয়নি, ক্ষুব্ধ ইসলামী আন্দোলন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View
17

রাজধানীর মালিবাগে মসজিদ রক্ষা আন্দোলনে চারজন নিহতের ঘটনার দুই যুগ পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় গভীর হতাশা ও ক্ষোভ ব্যক্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার এক যৌথ বিবৃতিতে দলটির নেতারা উল্লেখ করেন, ২০০২ সালের ১৫ আগস্ট মসজিদের জায়গা দখল করে ক্লাব নির্মাণের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে হাফেজ আবুল বাশার, হাফেজ রেজাউল করীম ঢালী, ইয়াহইয়া এবং পথচারী জয়নুল আবদিন প্রাণ হারান। দীর্ঘ ২৪ বছরেও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।

বিবৃতিতে নেতারা আরও বলেন, দেশের মাটিতে মসজিদ রক্ষার মতো ধর্মীয় ও সামাজিক আন্দোলনে অংশ নিয়ে চারজনের নির্মম মৃত্যুর বিচার না পাওয়াটা পুরো জাতির জন্য লজ্জার। দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের সঠিক তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা। একই সাথে, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে তাদের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com