শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

মাদরাসায় শিশুর মৃত্যু: শিক্ষক রিমান্ডে, আদালত চত্বরে স্বজনদের হামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

রাজধানীর রায়েরবাগে নাঈম শেখ নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষক জাকারিয়াকে তিনদিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বৃহস্পতিবার শুনানির সময় বিচারক মাদ্রাসার সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকা ও শিক্ষার্থীদের ওপর নির্যাতনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। একই মামলায় গ্রেফতার অপর এক শিক্ষকের বয়স নিয়ে প্রশ্ন ওঠায় তার রিমান্ড শুনানি আগামী ১৮ আগস্ট পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

আদালতের শুনানি চলাকালে নিহত শিশুর পরিবার ও স্বজনরা এজলাসে উপস্থিত ছিলেন। রিমান্ড আদেশ হওয়ার পর আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার পথে ক্ষুব্ধ স্বজনরা অভিযুক্তদের ওপর হামলার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত আসামিদের সরিয়ে নেয়। ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, মাদ্রাসায় পড়াশোনা না করতে চাওয়ার জের ধরে শিক্ষকরা তাকে নিয়মিত নির্যাতন করতেন এবং সেই ক্ষোভ থেকেই তাকে হত্যা করা হয়েছে।

নিহত নাঈমের ভাইয়ের ভাষ্যমতে, মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়মিত বেত দিয়ে মারধর করা হতো। তবে অভিযুক্ত শিক্ষক জাকারিয়া দাবি করেছেন, শিশুটি নিজেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে এবং ঘটনার সময় তিনি মাদ্রাসায় উপস্থিত ছিলেন না। এদিকে, ভুক্তভোগীর পরিবারের দাবি, মাদ্রাসার সিসিটিভি ফুটেজ নষ্ট থাকা এবং ছাড়পত্র না দেওয়ার ঘটনাগুলো পরিকল্পিত হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com