শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Title :
‘যৌনাঙ্গ চুরির’ গুজব যেভাবে আফ্রিকার কয়েকটি দেশে প্রাণঘাতি হয়ে উঠলো চলনবিলের পরিবেশ রক্ষায় সিংড়ায় ডাস্টবিন বিতরণ এক লাখ চাকরি ছাঁটাই করতে যাচ্ছে ভক্সওয়াগন ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে দুজন জীবিত উদ্ধার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ সার উদ্ধার, দুই ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস‍্য হলেন বিলকিস ইসলাম এমপি। মহাসড়কে থেমে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত ৩ নাটোরে মাত্র ৪৫ টাকার চায়ের বিল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে হাতাহাতি

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস‍্য হলেন বিলকিস ইসলাম এমপি।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View
7

মোঃ মাইনুল হক নীলফামারী প্রতিনিধি:

জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন নীলফামারীর সৈয়দপুর কিশোরগঞ্জ ও জলঢাকার, সংরক্ষিত নারী (৩০৭) আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ​মহিলা ও শিশু অধিকার রক্ষা, নারী উন্নয়ন এবং শিশুদের সার্বিক সুরক্ষায় ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে তাকে এই গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করা হয়।
সেলিমা রহমান এমপি কে সভাপতি করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন-মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এমপি, রাশেদা বেগম হীরা এমপি ও বিলকিস ইসলাম এমপি।

​সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পদে মনোনীত হওয়ায় সন্তোষ প্রকাশ করে বিলকিস ইসলাম এমপি জানান, তৃণমূল পর্যায়ে নারী ও শিশুদের কল্যাণ সাধন, যৌতুক ও বাল্যবিয়ে রোধ এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করে যাবেন তিনি। বিশেষ করে নিজ এলাকা নীলফামারীর সৈয়দপুর কিশোরগঞ্জ ও জলঢাকায় নারী সমাজের উন্নয়ন ও শিশু সুরক্ষায় জাতীয় পর্যায় থেকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে সচেষ্ট থাকবেন বলেও জানান তিনি।
​এদিকে বিলকিস ইসলাম এমপি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় নীলফামারীর সৈয়দপুর কিশোরগঞ্জ ও জলঢাকার সর্বস্তরের জনসাধারণ, সুশীল সমাজ ও দলীয় নেতা-কর্মীরা তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com