মোঃ মাইনুল হক (নীলফামারী):
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আওতাধীন কিশোরগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে
কিশোরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সদস্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, সংরক্ষিত নারী( ৩০৭) আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবদুল গফুর সরকার।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার।
সহ সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, দেলোয়ার হোসেন।
শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন।
আলোচনা সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, সাবেক সফল তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া, এবং দলের হাতকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।