বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
Title :
পোশাক শ্রমিকদের আন্দোলনে ইবি ছাত্র ইউনিয়নের সংহতি ও পুলিশি হামলার নিন্দা সৈয়দপুরে প্রভাবশালী ২ ব্যক্তির বিরুদ্ধে শতবর্ষী ডাস্টবিন ভাঙার অভিযোগ, শতাধিক পরিবার চরম ভোগান্তিতে বান্দরবানে বেতছড়া বাজার যুব সংঘকে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী প্রদান নাটোরে বিশেষ অভিযান: ২৩ কিশোর গ্যাং সদস্য আটক সৈয়দপুরে প্রথম চাষ হলো পুষ্টিসমৃদ্ধ ভিয়েতনামী ‘ব্ল্যাক রাইস’, দেখতে ভিড় সৈয়দপুর জেলা বিএনপি সভাপতির ছবি ও নাম ব্যবহার করে অপপ্রচারের তীব্র নিন্দা রামগঞ্জে রেস্টহাউস ম্যানেজারের গলায় অস্ত্র ঠেকিয়ে ৭০ হাজার টাকা লুট, থানায় অভিযোগ নাটোরে এইচএসসিতে শতভাগ ফেল করা ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শোকজ রামগঞ্জে ১৮৩ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী রুবেল আটক সংগলশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউর রহমানের ভোট ও দোয়া প্রার্থনা

বান্দরবানে বিতর্কিত দুই কর্মকর্তার বদলি বাতিল ও আওয়ামী লীগের নৈরাজ্য দমনের দাবিতে ৬ দফা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View
33

মোঃ ওমর ফারুক হৃদয়, বান্দরবান জেলা প্রতিনিধি।

বান্দরবানে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত দুই কর্মকর্তার বিতর্কিত বদলি ও পুনর্বহাল বাতিল এবং আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্য রোধে কঠোর আইনি পদক্ষেপের দাবিতে ৬ দফা পেশ করেছে ‘বিপ্লবী ছাত্র ঐক্য’। শনিবার (৩ অক্টোবর) সকালে বান্দরবান প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, পার্বত্য জেলা বান্দরবানকে দুর্নীতিবাজ ও বিতর্কিত সরকারি কর্মকর্তাদের পুনর্বাসন কেন্দ্র বানানো হচ্ছে। অতীতে বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ ক্রয়ে অনিয়মের অভিযোগে ওএসডি হওয়া ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীকে পুনরায় সিভিল সার্জন হিসেবে পদায়ন করায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। একই সঙ্গে, টাঙ্গাইলের বাসাইল উপজেলার বিতর্কিত প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকে রোয়াংছড়িতে বদলির সিদ্ধান্তেরও বিরোধিতা করে সংগঠনটি। পাহাড়ি জেলায় এ ধরনের শাস্তিমূলক বদলি ও পুনর্বাসনের সংস্কৃতি বন্ধের দাবি জানান বক্তারা।

এছাড়া, বিগত সরকারের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের কেউ কেউ জামিনে এসে বাদী, সাক্ষী ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে কঠোর নজরদারি ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিপ্লবী ছাত্র ঐক্যের পক্ষ থেকে ঘোষিত ৬ দফা দাবিগুলো হলো—

  • ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীর সিভিল সার্জন পদে পুনর্বহাল অবিলম্বে বাতিল এবং তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের নিরপেক্ষ তদন্ত।
  • প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানের রোয়াংছড়িতে বদলির আদেশ বাতিল।
  • দুর্নীতি ও অনিয়মে অভিযুক্ত কর্মকর্তাদের পার্বত্য জেলায় বদলি বা পুনর্বাসনের প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধ করা।
  • মামলার আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করা।
  • আন্দোলনকারী শিক্ষার্থী, মামলা ও ঘটনার বাদী এবং সাক্ষীদের পূর্ণ নিরাপত্তা দেওয়া।
  • সরকারি দপ্তরগুলোতে চলমান অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ।

সংকট নিরসনে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা ও পুলিশ প্রশাসন, পার্বত্য জেলা পরিষদ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবানের প্রতিনিধি ইমদাদুল হক মিলন, সৈয়দ মাশরুর জিসান, মো. আরাফাত, মো. হাসান, অংসিং মারমা, উথোয়াই মারমা ও তরিকুল হোসেনসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বান্দরবানের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং দুর্নীতি ও অনিয়ম দূর করতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com