রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
Title :
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন জেমস জবিতে উপাচার্যের জরুরি বৈঠক: বিচার না হওয়া পর্যন্ত সমঝোতায় যাবে না শিবির-ছাত্রশক্তি ‘শোকাবহ আগস্ট’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন খালেদা জিয়ার রাজনৈতিক জীবন মানুষের অধিকার আদায়ের ইতিহাসের সঙ্গে জড়িত সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করায় ছাত্রলীগ নেত্রী গ্রেফতার বেগম খালেদা জিয়া আপামর মানুষের হৃদয়ে থাকবেন: মিজানুর রহমান মিনু কুলিয়ারচরের ঘটনা: সালিশে নয়, বিচার হোক নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনী প্রক্রিয়ায় ফেনী-০১: শিল্পপতি এম. এ. কাশেমের বাড়িতে এমপি মুন্সী রফিকুল আলম মজনুর চা-চক্র ও মতবিনিময় সমাধান আমাদের হাতে কিন্তু ক্ষমতা আপনার হাতে, প্রধানমন্ত্রীকে হাসনাত

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করায় ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

মৌলভীবাজারের কুলাউড়া থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ভাতাইয়া এলাকায় অবস্থিত তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি সিলেট জেলা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় পতাকা উত্তোলন ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জান্নাতুল ফেরদৌস। এ সংক্রান্ত ছবি ও ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করলে প্রশাসনের নজরে আসে বিষয়টি। পরবর্তীতে পুলিশি অভিযানে তাকে গ্রেফতার করা হয়। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের জানিয়েছেন, আটককৃত নেত্রীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com