বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Title :
রামগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রবাসী যুবককে হত্যাচেষ্টার অভিযোগে মাহফুজ আটক ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির

প্রীতি উরাংয়ের মৃত্যু: আশফাকুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View
24

গৃহকর্মী প্রীতি উরাংয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আলমগীর হোসেন আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। মামলার পরবর্তী ধাপে আগামী ৪ জানুয়ারি থেকে সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত।

অভিযোগ গঠনের শুনানিতে উপস্থিত থাকা আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচারের প্রার্থনা জানান। মামলার নথি অনুযায়ী, মৌলভীবাজারের চা বাগান থেকে আসা প্রীতি উরাং মোহাম্মদপুরে সৈয়দ আশফাকুল হকের বাসায় দীর্ঘ দুই বছর ধরে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি সকালে ওই বাসার নিরাপত্তাবেষ্টনীহীন জানালার ফাঁক দিয়ে নিচে পড়ে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় প্রীতির বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ তদন্ত শেষে দম্পতিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। বর্তমানে আসামিরা জামিনে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com