পুলিশকে ধাক্কা দিয়ে আদালতের হাজত থেকে পালালেন আসামি
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
০
Time View
পুলিশকে ধাক্কা দিয়ে আদালতের হাজত থেকে পালালেন আসামি
সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে আব্দুল মমিন নামে চুরি মামলার এক আসামি কৌশলে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। অভিযুক্ত আব্দুল মমিন সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়ার বাসিন্দা আব্দুস সবুরের ছেলে। তাকে মামলার শুনানির জন্য কারাগার থেকে আদালতে আনা হয়েছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, হাজতখানার ভেতরে দায়িত্বরত পুলিশ সদস্যরা যখন অন্য আসামিদের হ্যান্ডকাফ খোলার কাজে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সুযোগ কাজে লাগান মমিন। তিনি গেটে থাকা পুলিশ সদস্যকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যান এবং ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে আত্মগোপন করেন। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানী জানিয়েছেন, আসামি ধরতে বর্তমানে পুলিশের...
1
সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে আব্দুল মমিন নামে চুরি মামলার এক আসামি কৌশলে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। অভিযুক্ত আব্দুল মমিন সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়ার বাসিন্দা আব্দুস সবুরের ছেলে। তাকে মামলার শুনানির জন্য কারাগার থেকে আদালতে আনা হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজতখানার ভেতরে দায়িত্বরত পুলিশ সদস্যরা যখন অন্য আসামিদের হ্যান্ডকাফ খোলার কাজে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সুযোগ কাজে লাগান মমিন। তিনি গেটে থাকা পুলিশ সদস্যকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যান এবং ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে আত্মগোপন করেন। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানী জানিয়েছেন, আসামি ধরতে বর্তমানে পুলিশের পক্ষ থেকে জোরালো অভিযান পরিচালনা করা হচ্ছে।