শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Title :
গুরুদাসপুরে অভিনব কায়দায় ঘরের দরজা আটকে ৫ গরু চুরি রামগঞ্জে বিনামূল্যে ৭ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা ও ওষুধ প্রদান শেরপুরে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, থামছে না চোরাচালান সিন্ডিকেট নাটোরে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবে ‘স্মার্ট সাহিত্য পাঠাগার’ উদ্বোধন ও দোয়া মাহফিল রামগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রবাসী যুবককে হত্যাচেষ্টার অভিযোগে মাহফুজ আটক ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা

পর্যাপ্ত ঘুমের অভাবে মস্তিষ্ক ও হার্ট ক্ষতিগ্রস্ত হয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১২০ Time View
123

আজকের ব্যস্ত জীবনে অনেকেই রাতের ঘুম কমিয়ে কাজ বা ফোন স্ক্রোলিংয়ে সময় কাটান। কিন্তু এই অভ্যাস ধীরে ধীরে আমাদের শরীরে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। চিকিৎসকরা বলছেন, ঘুম শুধু বিশ্রামের জন্য নয়, এটি মস্তিষ্ক ও শরীরের সুস্থতার এক গুরুত্বপূর্ণ উপাদান।

নিউরোলজিস্ট ডা. রিতু ঝা ও কার্ডিওলজিস্ট ডা. প্রভীন কুলকার্নি সম্প্রতি এই বিষয়টি ব্যাখ্যা করেছেন।

মস্তিষ্কের জন্য ঘুম কেন জরুরি- এ প্রশ্নের জবাবে ডা. রিতু ঝা জানান, গভীর ঘুমের সময় মস্তিষ্কের গ্লিমফ্যাটিক সিস্টেম সক্রিয় থাকে, যা মস্তিষ্কের ‘বর্জ্য পরিষ্কার’ কাজ করে। এই প্রক্রিয়ায় ক্ষতিকর প্রোটিন যেমন বিটা-অ্যামাইলয়েড দূর হয়, যা আলঝেইমার’স রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

যদি পর্যাপ্ত ঘুম না হয়, মস্তিষ্ক এই পরিশোধন প্রক্রিয়া ঠিকমতো করতে পারে না। ফলে স্মৃতিশক্তি দুর্বল হয় এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জ্ঞানীয় ক্ষমতা কমতে শুরু করে। ৪০ থেকে ৫০ বছর বয়সের মানুষের ক্ষেত্রেও এই ঝুঁকি রয়েছে।

ডা. প্রভীন কুলকার্নি জানান, ভালো ঘুম কার্ডিওমেটাবলিক ভারসাম্য বজায় রাখে। পর্যাপ্ত ঘুম না হলে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়- ক্ষুধা হরমোন বেড়ে যায়, সাচার হরমোন কমে যায়, ফলে ওজন বাড়ে ও রক্তচাপ বৃদ্ধি পায়।

একই সঙ্গে স্ট্রেস হরমোন করটিসল বেশি নিঃসৃত হয়, যা ইনফ্লেমেশন, রক্তে গ্লুকোজের বৃদ্ধি এবং ধমনিতে প্লাক জমার ঝুঁকি বাড়ায়। দীর্ঘমেয়াদে এই পরিস্থিতিই হার্ট অ্যাটাক বা অনিয়মিত হার্টবিটের কারণ হতে পারে।

ডা. কুলকার্নি বলেন, নিয়মিত ৭-৮ ঘণ্টা ঘুম শরীর ও হৃদযন্ত্রকে পুনরুজ্জীবিত ও চাপমুক্ত রাখে।

ঘুমের ঘাটতি কতটা বিপজ্জনক?

– ক্লান্তি ও মনোযোগের সমস্যা

– স্মৃতিশক্তি দুর্বল হওয়া

– হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া

– হৃদযন্ত্রের ওপর চাপ বৃদ্ধি

তাই সারাদিনের ব্যস্ততা যাই হোক, রাতে ন্যূনতম ৭-৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম না হলে শুধু ক্লান্তি নয়, বরং মস্তিষ্ক ও হার্টের দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com