শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Title :
ঢাকায় ব্যাগ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার ঝরঝরে ভাতের জন্য কতবার চাল ধোয়া উচিত নাটোরে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ নাটোরের গুরুদাসপুরে আত্রাই নদীতে অবৈধ সৌতি জাল উচ্ছেদ করল প্রশাসন বাতের কষ্টে ভুগছেন দেশের ৩০% মানুষ, চিকিৎসার খরচ মেটাতে হচ্ছেন নিঃস্ব শেরপুরে জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগ নিয়ে ইক্টু এডুকেশনের মতবিনিময় সভা ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ও পাল্টা মানববন্ধনে চাঞ্চল্য পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা, ১৮ ঘণ্টায়ও মেলেনি খোঁজ পুরোনো প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দিলেন স্বামী স্কুলের সামনে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

নাটোরে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View
17

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, অপরাধমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নাটোরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। যুবসমাজকে মাদক, জুয়া এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় মনোনিবেশ করাতে জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গত ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে সকাল ১০টায় নাটোর জেলা স্টেডিয়ামে আইজিপির বিশেষ নির্দেশনায় আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ সূচনা করেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতেখায়ের আলম। প্রতিযোগিতায় নাটোর জেলার উদীয়মান তরুণ ও যুব খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কাবাডি আমাদের প্রিয় জাতীয় খেলা এবং আবহমান বাংলার সংস্কৃতির সঙ্গে গভীরভাবে মিশে আছে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের অন্ধকার জগত থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। দেশের মূল চালিকাশক্তি যুবসমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে ব্যস্ত রাখতে পারলে সমাজকে অপরাধমুক্ত করা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলার ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এবং নাটোর জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুলসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

উল্লেখ্য, আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) বিকাল ৪টায় নাটোর জেলা স্টেডিয়ামেই অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com