বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Title :
কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১ কুড়িগ্রামের দুধকুমার নদে রাতভর অভিযান: জব্দ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দীর্ঘ ২০ বছর পর নতুন সাজে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্মীপুরে কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করছেন সিলেটি একদল পেশাজীবী

শেরপুরে জমকালো আয়োজনে শুরু হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৪২ Time View
58

সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা

তরুণ প্রজন্মের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব গুণ, দলগত মনোভাব এবং নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।

গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে শেরপুর পৌর শহরের দারোগা আলী পার্ক মাঠে এক উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি খেলাধুলার নানা ইতিবাচক দিক তুলে ধরেন।

শেরপুর জেলার পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ আসমা বিনতে রফিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজ নাসরিন আক্তারসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানানো হয় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আউয়াল চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য জাকারিয়া আলম বাতেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলকে। এছাড়া স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং পুলিশের বিভিন্ন স্তরের কর্মীরাও উপস্থিত ছিলেন। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন কাবাডি কোচ আলমগীর হোসেন এবং ক্রীড়া সংগঠক সারোয়ার জাহান পপলিন ও জুলহাস উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত খেলাধুলা যুবসমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একটি মাদকমুক্ত, সুস্থ ও সুশৃঙ্খল সমাজ গঠনে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com