বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Title :
কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১ কুড়িগ্রামের দুধকুমার নদে রাতভর অভিযান: জব্দ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দীর্ঘ ২০ বছর পর নতুন সাজে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্মীপুরে কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করছেন সিলেটি একদল পেশাজীবী

নকলা উপজেলাকে হারিয়ে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৭১ Time View
89

সুলতান আহমেদ ময়না শেরপুর জেলা

‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে সম্পন্ন হলো ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬’। জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে পুলিশ লাইন্স মাঠে এক বর্ণাঢ্য ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা নামে।

উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে শেরপুর পৌরসভা কাবাডি দলকে ৩২-২৬ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নকলা উপজেলা কাবাডি দল।

বিকেলে শুরু হওয়া এই খেলায় দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালের ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন বিজয়ী দলের ৬ নম্বর জার্সিধারী খেলোয়াড় রাসেল। অন্যদিকে, পুরো টুর্নামেন্টে অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ হয়েছেন নকলা উপজেলার রুবেল। ফাইনালে শেরপুর পৌরসভার কোচের দায়িত্বে ছিলেন সোহেল রানা এবং নকলা উপজেলার কোচের দায়িত্বে ছিলেন মো. মামুন।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাষ্ট্রীয় ব্যস্ততার মাঝেও খেলাধুলা উপভোগ করা মানসিক শান্তির বিষয়। জেলা পুলিশের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ঐতিহ্যবাহী কাবাডি খেলা আমাদের যুবসমাজকে সঠিক পথে ও সুসংগঠিত রাখতে বড় ভূমিকা পালন করবে।”

শেরপুর জেলার পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, পিপিএম, স্থানীয় সরকার উপ-পরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য অ্যাড. মোহাম্মদ আব্দুল মান্নান ও আবু রায়হান রূপন।

এছাড়াও অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) নাসরিন আক্তারের চমৎকার উপস্থাপনায় টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা দর্শকদের মুগ্ধ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com