বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Title :
কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১ কুড়িগ্রামের দুধকুমার নদে রাতভর অভিযান: জব্দ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দীর্ঘ ২০ বছর পর নতুন সাজে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্মীপুরে কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করছেন সিলেটি একদল পেশাজীবী

সীমান্তের হাতীবান্ধা থেকে জাতীয় কাবাডি চ্যাম্পিয়ন শাহ্ গরীবুল্লাহ্ বালিকা বিদ্যালয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪০ Time View
72

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি

সীমান্তের কোলঘেঁষা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শাহ্ গরীবুল্লাহ্ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কাবাডিতে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর কাবাডি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে এই বিরল রেকর্ড গড়েছে লালমনিরহাটের এই ক্ষুদে অ্যাথলেটেরা।

গত ৬ সেপ্টেম্বর কুমিল্লায় শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এবং ১০ সেপ্টেম্বর বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এরপর ১২ সেপ্টেম্বর সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ছাদখোলা জিপে করে বিজয়ী বালিকাদের নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়, যা পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি করে।

র‍্যালি শেষে উপজেলা পরিষদে গিয়ে বিজয়ী দলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সাক্ষাৎ করে। সংবর্ধনা ও আনন্দ মিছিলে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন।

দলের সদস্য জাকিয়া সুলতানা জীম ও নুরে মুমতারিন তাদের প্রতিক্রিয়ায় জানান, শিক্ষকদের সঠিক নির্দেশনা, কোচের কঠোর পরিশ্রম এবং তাদের নিজেদের ঐকান্তিক প্রচেষ্টাই এই অসামান্য সাফল্য এনে দিয়েছে। এই অর্জনে হাতীবান্ধা উপজেলাসহ তাদের পরিবারও গর্বিত।

বিজয়ী দলের কোচ ফয়জুন নেছা মনা মনে করেন, যথাযথ সুযোগ-সুবিধা এবং পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পেলে এই নারী খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনেও দেশের জন্য সুনাম বয়ে আনতে সক্ষম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবার রহমান জানান, এই ঐতিহাসিক বিজয় এলাকার অন্যান্য শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি অনুপ্রাণিত করবে।

হাতীবান্ধা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জানান, সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের সম্মতিতে জয়ী মেয়েদের বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হবে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র খেলোয়াড়দের পাশে থাকার ঘোষণা দিয়ে তাদের ভবিষ্যতের সব প্রতিযোগিতায় প্রশাসনিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com