রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Title :
সরকারি পে-স্কেল অনুমোদন: বেসরকারি কর্মীদের বেতন-চাকরির সুরক্ষা কতদূর? পুকুরে স্যান্ডেল ভাসতে দেখে উদ্ধার করা হলো ভাই-বোনের মরদেহ ইরাক থেকে ড্রোন হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ ২২ বছর আগের ভ্রূণ থেকে মা হলেন গ্রিক নারী দক্ষিণ আফ্রিকার মাটিতে দাপুটে জয়ে সিরিজ রিশাদ-সাইফদের দখলে গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২৫ জন রিমান্ডে লাল বলের ক্রিকেটই আমার শেষ আশ্রয়: আফ্রিদি ‘অতিমাত্রায় রাজনীতিতে শিক্ষকরা’, লাগাম টানতে হচ্ছে আচরণবিধি ‘হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয় ড্রোন, সাইবার হামলা, অপপ্রচার: ইউরোপে যে ‘হাইব্রিড যুদ্ধ’ চালানোর অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

দক্ষিণ আফ্রিকার মাটিতে দাপুটে জয়ে সিরিজ রিশাদ-সাইফদের দখলে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View
3

দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে অনুষ্ঠিত তিন ম্যাচের আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে পাত্তায় দেয়নি সফরকারীরা। বৃষ্টিবিঘ্নিত সিরিজের প্রথম দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এই জয়ে ১-০ ব্যবধানে ট্রফি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন দলটি ৫ উইকেট এবং ১০২ বল হাতে রেখেই সহজ জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।

ম্যাচের শুরুতেই টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়। সফরকারী বোলারদের দুর্দান্ত বোলিং তোপে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। নির্ধারিত ৪০ ওভারের খেলা শেষ হওয়ার আগেই মাত্র ১৮২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রোটিয়াদের পক্ষে অধিনায়ক মার্কেস অ্যাকারম্যান সর্বোচ্চ ৫৪ রান করেন এবং শেষ দিকে ইমরান মানাক ৪৩ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলে দলীয় সংগ্রহ কিছুটা বাড়ান।

বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে বড় ত্রাস সৃষ্টি করেছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি নিজের কোটার ১০ ওভারে মাত্র ৪৫ রান খরচ করে শিকার করেন গুরুত্বপূর্ণ ৪টি উইকেট। তার সঙ্গে পাল্লা দিয়ে দুর্দান্ত বোলিং প্রদর্শন করেন আলিস আল ইসলাম, যিনি ৩৫ রান দিয়ে তুলে নেন আরও ৩টি উইকেট। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিক হাসান ও সাইফ হাসান প্রত্যেকে একটি করে উইকেট দখল করে স্বাগতিকদের কম রানে আটকে রাখতে বড় ভূমিকা পালন করেন।

জবাবে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকে বাংলাদেশ। দলের দুই ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত্তি শক্ত করে দেন। সাইফ মাত্র ৫৩ বলে ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬১ রানের ঝলমলে ইনিংস খেলেন এবং নাঈম ৭৭ বলে ৬টি চার ও ১টি ছক্কায় করেন ৬০ রান। পরবর্তীতে ছোটখাটো কিছু পতন ঘটলেও রিশাদ হোসেনের অপরাজিত ৫ রানের সুবাদে ৩৩ ওভারে ৫ উইকটে ১৮৫ রান করে জয় নিশ্চিত করে বাংলাদেশ দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com