সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Title :
প্রশাসন অনেকটা নামমাত্র প্রশাসনে পরিণত হয়েছে: জামায়াত নেতা মক্কা প্যাক্ট নিয়ে সরকারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছি: আসিফ সরকারকে ব্যর্থ প্রমাণে মরিয়া প্রশাসন: বিএনপির সংসদ সদস্য সংবিধান সংশোধন কমিটিতে নেই বিরোধী দল, সভাপতি পদে সমঝোতা হয়নি জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট শ্রমিক লীগ সভাপতির বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ বিএনপির কেন্দ্রীয় ও স্থায়ী কমিটির আকার ছোট করার চিন্তা ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী, ক্ষমা চাইতে বললো বিজেপি রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরির ঘটনায় দুই কিশোর গ্রেপ্তার, নগদ টাকাসহ স্বর্ণ উদ্ধার নাটোরে গুরুদাসপুরে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ ২০২৬-এর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে জিসান নামের এক তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা কাউছার হুসাইন গত ৮ জুলাই ঢাকার আদালতে এই অভিযোগপত্র জমা দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক চার্জশিটটি গ্রহণ করেছেন এবং আগামী ৬ অক্টোবর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। অভিযুক্তদের তালিকায় সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারাও রয়েছেন।

অভিযোগপত্র অনুযায়ী, গত ২০ জুলাই বিকেলে জিসান আন্দোলনরত শিক্ষার্থীদের পানি পান করাতে বাসা থেকে বের হয়েছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সশস্ত্র নেতাকর্মীদের গুলিতে তিনি গুরুতর আহত হন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর তৎকালীন মন্ত্রীর নির্দেশে স্থানীয় যুবলীগ নেতারা নিহতের পরিবারকে মরদেহ গ্রামের বাড়িতে নিতে বাধা দেয় এবং হুমকির সম্মুখীন করে। পরিস্থিতির শিকার হয়ে পরিবার বাধ্য হয়ে জিসানের দাফন সম্পন্ন করে মাতুয়াইলের স্থানীয় কবরস্থানে। তদন্ত শেষে পর্যাপ্ত প্রমাণ না থাকায় এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুনুর রশীদসহ ছয়জনকে এই মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com