মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

জাতীয়করণকৃত ৬৯০ প্রভাষককে সপ্তম গ্রেড দেওয়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

দেশের বিভিন্ন সরকারি কলেজ থেকে জাতীয়করণকৃত ৬৯০ জন প্রভাষককে সপ্তম গ্রেডে বেতন প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কে. এম. হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মাওলা সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত রিটের চূড়ান্ত শুনানি শেষে এই রায় ঘোষণা করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এই আদেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

আইনজীবীদের তথ্যমতে, জাতীয়করণের আগে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রভাষকরা সপ্তম গ্রেডে বেতন পেতেন। তবে জাতীয়করণের পরবর্তী সময়ে তাদের বেতন গ্রেড কমিয়ে নবম গ্রেডে নামিয়ে আনা হয়, যা নিয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৬৯০ জন প্রভাষককে তাদের আগের সপ্তম গ্রেড অনুযায়ী বেতন প্রদানের নির্দেশ দিয়ে রিটটি নিষ্পত্তি করেছেন। এর আগে গত জুলাই মাসেও ৪৫ জন প্রভাষকের পক্ষে একই ধরনের রায় দিয়েছিলেন আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com