বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় নতুন জিপি-পিপি নিয়োগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
5

চুয়াডাঙ্গার বিভিন্ন আদালতে দায়িত্বরত সকল সরকারি কৌঁসুলি (জিপি) ও সরকারি আইনজীবীদের (পিপি) নিয়োগাদেশ বাতিল করে নতুন করে আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। গত ১৮ আগস্ট আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে জেলা ও দায়রা জজ আদালতের জিপি হিসেবে অ্যাডভোকেট মো. আব্দুল খালেক এবং পিপি হিসেবে অ্যাডভোকেট মো. মারুফ সারোয়ার বাবু দায়িত্ব পেয়েছেন। এ ছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের জন্য আলাদা পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা ও দায়রা জজ আদালতের জন্য বেশ কয়েকজন অতিরিক্ত সরকারি কৌঁসুলি, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, সহকারী সরকারি কৌঁসুলি এবং সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লিখিত নিয়োগ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত নিয়োগপ্রাপ্ত এসব আইন কর্মকর্তা নিজ নিজ পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com